| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে দেশের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে দেশের বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই দূর হবে।

বিস্তারিত...

বায়তুল মোকাররমের সাবেক খতিব আটক

রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায়

বিস্তারিত...

এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। উভয়পক্ষের বক্তব্য শুনে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই দিন দুই আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিশ্চিতে বুধবার (১৮ নভেম্বর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম, বর্তমান ও উত্তরণ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত

রাজধানীর মিরপুরের রূপনগরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত করা হয়েছে। তার নাম নুপুর। দুপুরের খাবারের বিরতিতে বাসায় যাওয়ার পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তার ওপর হামলা চালায়।

বিস্তারিত...

ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান

বাইরে সহিংসতা করে ঢাকায় এসে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

বিস্তারিত...

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন রোধ, খাল-নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। বুধবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

বিস্তারিত...

টোকাইদের দিয়ে বোমাবাজি করিয়ে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভী

কয়েকজন টোকাইকে দিয়ে বোমাবাজি, ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দেওয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ দেশে ফিরে আসার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিস্তারিত...

শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

ভারতে অবস্থানরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আইনি হেফাজতে নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক কার্যক্রম সম্পন্ন করার দাবি জানানো হয়েছে নোটিশে। এ জন্য সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

মোহাম্মদপুরে ২ ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে দুটি তাজা ককটেলসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে নূরজাহান রোডের একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

দুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?

দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতি বিবেচনা করে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে রাখার প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সিপিডির ধানমন্ডির কার্যালয় গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময় এসব তথ্য উপস্থাপন করা হয়েছে।

বিস্তারিত...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় চার জেলায় মোট ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষসহ

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪