পোষ্টে আরো বলা হয়, নির্বাচনে এমন সাফল্যের জন্য "শিবির" কে অভিনন্দন। ইনশাআল্লাহ, এই সাফল্য বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তি দেবে, ছাত্র ও যুবদের অধিকারের সংগ্রামের পাশাপাশি নির্মাণ উন্নয়নের জন্য একটি নতুন শিরোনাম দেবে। প্রমাণিত হবে।
আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে এমনটাই বললেন ডাকসুতে ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। বুধবার দুপুরের পর এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়কে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় বলে উল্লেখ করেছেন ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামীম।
১৩টি সদস্য পদের মধ্যে ১১টিই পেয়েছে তারা। বাকি পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন হতে যাচ্ছে। আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী হয়েই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিলেও ভোটের মাঠে হতাশ করেছেন আশিকুর রহমান।
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস, এজিএসসহ ২৮টি পদে ২৩টিতেই জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বাকি ৫টি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী' জোটের দুই পদে স্বামী স্ত্রী বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রায়হান-সালমা দম্পতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, সমালোচনা ও পরামর্শের মাধ্যমেই তিনি ও তার সহযাত্রীরা সামনে এগিয়ে যাবেন।
ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও কণ্ঠস্বরই হবে আমাদের আন্দোলন ও নেতৃত্বের মূল শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বপ্নের ক্যাম্পাসে’ রূপ না দেওয়া পর্যন্ত লড়াই চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এসএম ফরহাদ। তবে নিজের জয়কে তিনি ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সম্মিলিত বিজয় হিসেবে দেখছেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী জুলাইয়ের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্বি।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ ফাতিমা তাসনিম জুমা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অভিনব পন্থায় কারচুপি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেছেন, নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির জাতির সাথে কী পরিমাণ বেঈমানি করেছে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) এবং জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয়ের পথে রয়েছেন।