| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জাকসু নির্বাচনে ফের ভোট গণনা শুরু, মধ্যরাতেই আসবে ফলাফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা সাময়িকভাবে বন্ধের পর পুনরায় শুরু হয়েছে। এর আগে নির্বাচন কমিশন থেকে ভোট গণনা বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষকরা একটি জরুরি সভার আহ্বান করেন। এ সময় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশনে কার্যালয়ে প্রবেশ করেন।

বিস্তারিত...

‘সন্ধ্যা থেকে ফলাফলের অপেক্ষা করছি, আনন্দটাই নষ্ট হয়ে যাচ্ছে’

জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের ২২ ঘণ্টা পরও চলছে গণনা। গতকাল বৃহস্পতিবার রাতে আজ শুক্রবার দুপুরের মধ্যে গণনা শেষ হবে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম। তবে আজ দুপুরে তিনি জানান, রাতে গণনা শেষ হতে পারে।

বিস্তারিত...

শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম। নির্বাচনে ৫২৮৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি।

বিস্তারিত...

জাকসু নির্বাচন : ফলাফলে সময় বাড়লো রাত ১১টা পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভোট গ্রহণ শেষ হয় বৃহস্পতিবার বিকেল ৫টায়, তবে একদিন পেরিয়ে শুক্রবার চলে এলেও নির্বাচনের ফল এখনও প্রকাশ করা হয়নি। এরপর শুক্রবার দুপুরের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও সেটি পিছিয়ে সন্ধ্যা করা হয়। সর্বশেষ নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, রাত ১১ টা নাগাদ ফল প্রকাশ হতে পারে।

বিস্তারিত...

জাকসু নির্বাচন : ভোট গণনা চলছে, অপেক্ষা বাড়ছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। তবে এখনো কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণার সময় নিশ্চিত জানা যায়নি।

বিস্তারিত...

জাকসু ফল হতে পারে সন্ধ্যায়, ১৪ হলের ভোট গণনা শেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৩ ঘণ্টায় মোট ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৭টি হলের গণনা এখনো চলমান রয়েছে।

বিস্তারিত...

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সহকারী অধ্যাপকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

জাকসু নির্বাচন : ১২ হলের ভোট গণনা শেষ, বাকি আরও ৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।

বিস্তারিত...

বর্জনের পর পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পুনরায় নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিল বের করেন নেতাকর্মী। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবন, পরিবহন চত্বর হয়ে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

বিস্তারিত...

জাকসু নির্বাচন ‘ত্রুটিপূর্ণ’, তবে ফলাফল মেনে নেবে বাগছাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ‘ত্রুটিপূর্ণ’ বললেও ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।

বিস্তারিত...

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। সারা রাত ভোট গণনা করা হবে।

বিস্তারিত...

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

অবশেষে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা।

বিস্তারিত...

হাতে গোনা হচ্ছে ভোট, ফল দিতে হতে পারে সকাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল পাচটায়। দুটি হলে ভোট গ্রহণ শেষ হয় আরো আড়াই ঘন্টা পরে। এরপর ব্যালট বক্স সিনেট হলে পৌছতে বিলম্ব হওয়ায় রাত ৯টা অবদি ভোট গণনা শুরু হয়নি। তবে সাড়ে নয়টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে শুরু হয় ভোট গণনার কাজ। আগামী সকালে ফলাফল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

বিস্তারিত...

জাহাঙ্গীরনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাকসু নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ক্যাম্পাসের নতুন ক

বিস্তারিত...

এখনো শুরু হয়নি ভোট গণনা, ফল দিতে হতে পারে সকাল

জাকসু নির্বাচন কমিশন কার্যালয় স্থাপন করা হয়েছে সিনেট ভবনে। ভোটগ্রহণের পর সিলগালা করা ব্যালট বাক্স সেখানে আনা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিকাল ৫টায় শেষ হলেও এখনো (রাত ৯ টা) শুরু হয়নি গণনা। তাই ফলাফল পেতে হতে পারে সকাল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪