কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে আপনারা কিছুদিন আগে দেখেছেন এসে উত্তমমধ্যম খেয়ে চলে গেছে। উত্তম মাধ্যম দিয়েছে, আমি জোর গলায় বলতে পারি, আমারই এক ছোট ভাই মেরেছে।কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মা
বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় নুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুটি মামলায় তাঁকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অ
শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভূক্তি ত্বরান্বিত করার লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বগুড়ার সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা বিশ্বদরবারে তুলে ধরতে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। অপপ্রচারের মাধ্যমে বগুড়ার উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, সাংবাদিক বন্ধুদের এই অপপ্রচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।
বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চেম্বার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দিতে নির্মাণ করা হয়েছিল যাত্রী ছাউনি। কিন্তু বাগেরহাট শহরের অধিকাংশ যাত্রী ছাউনির বর্তমান চিত্র যেন সেই উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও ফুটো টিন দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। কোথাও আবার পলিথিন দিয়ে পানি ঠেকানোর ব্যর্থ চেষ্টা চলছে। ভেঙে গেছে বসার স্থানও।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে হঠাৎ আকস্মিক ঝড়ে প্রায় ১১ শত বিহার বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে গেছে। অসময়ের এ ঝড়ে স্থানীয় কৃষকদের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে।
Bangladesh Association of International Recruiting Agencies (BAIRA) বা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরন এর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছোবাঘের শাবক উদ্ধার করেছেন স্থানীয়রা।
পাহাড়, টিলা আর সবুজের হাতছানিতে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি শেরপুরের মধুটিলা ইকোপার্ক। মেঘালয়ের কোল ঘেঁষে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নে প্রায় ৩৮০ একর বনভূমি নিয়ে ১৯৯৯ সালে যাত্রা শুরু করে এ পর্যটনকেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তের হাজারো ভ্রমণপিপাসু প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসতেন এখানে।
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল-মিটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহের অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে (৮ অক্টোবর) সদর হাসপাতাল এলাকায় জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলার কুমারখালী থানা শহরের বিভিন্ন জায়গায় কুকুরের কামড়ে অন্তত ৪২ জন আহত হয়েছেন।বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
গাজীপুরে বানিজ্যিকভাবে স্বল্প জীবনকাল সম্পন্ন উচ্চমূল্যের সাম্মাম (রকমেলন) নামের বিদেশি এ ফল চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা মো: কামরুজ্জামান খান।