| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

BAIRA নির্বাচনে সভাপতি পদে সফিকুর রহমান কিরনের পক্ষে মনোনয়নপত্র দাখিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৬ ইং | ১৬:১৯:৪৯:অপরাহ্ন  |  ৪২৩ বার পঠিত
BAIRA নির্বাচনে সভাপতি পদে সফিকুর রহমান কিরনের পক্ষে মনোনয়নপত্র দাখিল

শরীয়তপুর প্রতিনিধি: Bangladesh Association of International Recruiting Agencies (BAIRA)  বা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরন এর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় BAIRA-এর বিভিন্ন পর্যায়ের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সফিকুর রহমান কিরন দীর্ঘদিন ধরে ব্যবসায়ের পাশাপাশি  বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার প্রতি আস্থা রেখে BAIRA পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদে তাঁকে প্রার্থী করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপস্থিত নেতৃবৃন্দ ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনে বিজয়ী হলে সফিকুর রহমান কিরন BAIRA-এর সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সংশ্লিষ্ট খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, Bangladesh Association of International Recruiting Agencies (BAIRA) বা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। দেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিত্বের পাশাপাশি বৈধ ও সুশৃঙ্খলভাবে বিদেশে কর্মী পাঠানো, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তির সুযোগ সম্প্রসারণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় ও বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্ব বিবেচনায় বায়রার কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দক্ষ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রেও সংগঠনটির ভূমিকা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪