| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৬ ইং | ১৬:৪৫:৩৫:অপরাহ্ন  |  ৫৯১ বার পঠিত
বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চেম্বার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন প্রভাষক হাদীউজ্জামান হিরো।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের কৃতী সন্তান ও বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ সালাম এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

এ ছাড়া চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যরা ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা সভায় অংশ নেন।

বার্ষিক সাধারণ সভায় বাগেরহাটের ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জেলার ব্যবসায়ী সমাজের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা বলেন, বাগেরহাটের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল করতে ব্যবসায়ী, প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো গেলে জেলার সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ী সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভায় জেলার ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সমাপনী বক্তব্যে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ শাহেদ আলী রবি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর ও সময়োপযোগী কার্যক্রম গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বাগেরহাটের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে চেম্বার ভবিষ্যতে ব্যবসায়ী সমাজের পাশে থেকে কাজ করে যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪