| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকাব এবং এনবিআইইউ এর মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৬ ইং | ১৯:১২:০২:অপরাহ্ন  |  ৪৮০ বার পঠিত
রাকাব এবং এনবিআইইউ এর মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

বগুড়া প্রতিনিধি: শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভূক্তি ত্বরান্বিত করার লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

​উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারকরণের অংশ হিসেবে সম্প্রতি এই সমঝোতা স্মারকের খসড়া প্রস্তুত করা হয়। 

এ চুক্তির ফলে শিক্ষা, তথ্য-প্রযুক্তি, গ্রামীণ উন্নয়ন ও অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্র তৈরি হবে।

​সমঝোতা স্মারকের আওতায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাকাব-এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন। 

পাশাপাশি, ব্যাংকের সমন্বিত ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি সংগ্রহ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সার্বিক ব্যাংকিং সেবা প্রদান করা হবে। 

এতে করে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

​অন্যদিকে, এ সমঝোতার মাধ্যমে রাকাব-এর কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের জীবনসঙ্গী ও সন্তানগণ এনবিআইইউ-এর বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে ভর্তি ও টিউশন ফি-তে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। 

এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এনবিআইইউ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কাউন্সিলিং সহায়তা প্রদান করা হবে।

​উভয় কর্তৃপক্ষের মতে, এই সমঝোতা স্মারকটি উত্তরাঞ্চলের ব্যাংকিং খাত এবং উচ্চশিক্ষার সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ভূমিকা পালন করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪