রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ১১ কেজি ওজনের এক ঢাই মাছ বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ টাকায়। সোমবার ( ২৯ সেপ্টেম্বর) সকালে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর ফাইনালে জায়গা করে নিয়েছে ২০নং ওয়ার্ড দল। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ১২নং ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ২০নং ওয়ার্ড।
রাজনৈতিক মামলায় বরিশাল মহানগর ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খানকে আটক করা হয়েছে। একই দিন পৃথক অভিযানে আউয়াল খান নামের আরেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। তাদেরকে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
যশোর খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত অংশে অবৈধ যানবাহন,অদক্ষ চালক, বেপরোয়া গতি,অবৈধ পার্কিং, মহাসড়কের পাশে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ব্রিজস্কেল, মহাসড়কের উপর ট্রাক লোড, সড়কের পাশে উন্মুক্ত কয়লা, বালি ও জিপসামের ড্যাম্পের জন্য পুরো মহাসড়কে যাতায়াত করা এখন ভয়াবহ ঝুকিপূর্ণ ।
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) ঠাকুরগাঁও জেলা ইউনিট বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
ঠাকুরগাঁও শহরের একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ২১ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি তিন ছাত্রী। সন্তানদের ফেরাতে থানা–পুলিশসহ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন অভিভাবকেরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিখোঁজ ছাত্রীর অভিভাবকেরা কান্নাজড়িত কণ্ঠে দ্রুত উদ্ধারের দাবি জানান।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল ঘোষণা করেছে জুম্ম ছাত্র-জনতা।সকালে জুম্ম ছাত্র-জনতার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ঢাকার আশুলিয়ায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের ধরেই চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ তার ৫ সহযোগী যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৬ টি দেশীয় অস্ত্র, কাচি এবং দাড়ালো অস্ত্র ৫টি, ৫ পট গাজা, ৮টি মোবাইল ফোন এবং ৪৮টি মোবাইল সিম উদ্ধার করা হয়।
শারদীয় দুর্গোৎসবের মহোৎসবে আজ সপ্তমী। টাঙ্গাইলের কালিহাতীতে সকাল থেকেই মন্দির-মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ভোরের সূর্যের আলোয় পূজামণ্ডপগুলো যেন হয়ে উঠেছে রঙ, আলো আর ভক্তির এক অনন্য সমারোহ।
“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে জেলা পর্যায়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রিবাহ বাস চাপায় অজ্ঞাত এক বাইসাইকেল আরোহি নিহত হয়েছে। এসময় বিক্ষুদ্ধ জনতা ঘাতক আঁখি পরিবহনের যাত্রীবাহি বাসটিতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মেঘাই-সোনামুখি আঞ্চলিক সড়কের ছালাভরা শ্যামপুরে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।