| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া সদর উপজেলা জামায়াত আমীরের শপথ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ১৭:৫৭:১৯:অপরাহ্ন  |  ৪২১ বার পঠিত
বগুড়া সদর উপজেলা জামায়াত আমীরের শপথ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় বগুড়া সদরের বাঘোপাড়া কার্যালয়ে সদর উপজেলা জামায়াতের নব নির্বাচিত আমীর আমীর অধ্যক্ষ ইকবাল হোসেনের শপথ অনুষ্ঠিত হয়। পরে নতুন আমীরের সভাপতিত্বে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া মহানগর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল বাছেত, অধ্যাপক আবু হাসিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল মালেক বলেন, নেতৃত্ব কোনো ক্ষমতার সিঁড়ি বা ভোগের বিষয় নয়, এটি একটি বড় আমানত এবং দায়িত্বশীলতার পরীক্ষা। নতুন নেতৃত্বের হাত ধরে সদর উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও জনমুখী করতে হবে। জনগনের দোরগোড়ায় কুরআনের দাওয়াত পৌছাতে আরো বেশী কাজ করতে হবে। কেউ বিপদ আপদে পড়লে সর্বদা পাশে দাড়াতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪