শোরের বেনাপোল সীমান্তে মাদকবিরোধী অভিযানে ধরা পড়া দুই যুবকের বিরুদ্ধে আদালত দিয়েছেন দৃষ্টান্তমূলক সাজা। হেরোইনসহ আটক হওয়া সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বেনাপোলের দিঘীরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও একই গ্রামের হোসেন আলীর ছেলে সোহাগকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় শোনালেন অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক রেহেনা আক্তার।
খাগড়াছড়িতে অবরোধের ডাক দেওয়া সংগঠন ‘জুম্ম ছাত্র-জনতা’-এর প্রতিনিধিত্ব করা ব্যক্তিরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
উত্তেজনা ও সহিংসতার পর জেলাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলমান রয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর এক গৃহবধূর ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একরাম সমাজে মহিউদ্দিনের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সম্প্রীতির আহ্বান ও প্রবারণার আলোয় বিশ্ব শান্তি কামনা করে চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্জ্বলন করেন ' বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল'।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মরহুম মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি শেরপুর-১ (সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন।
উত্তরবঙ্গের তিন জেলা রাজশাহী-নাটোর-চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল নিয়ে ঢাকায় মালিক-শ্রমিক বৈঠকে সমঝোতার পরও রাজশাহী থেকে চালু হয়নি ঢাকাসহ দুরপাল্লার বাস। নানা দাবিতে রাতের পর সকালেও বাস চলাচলে বাধা দিয়েছেন শ্রমিকরা
দেড় থেকে দুই বছর আগে ২০২৪ সালের মার্চে ফয়সাল দুবাই যাওয়ার কথা বলে দেশ ছাড়ে। দেশ থেকে বের হওয়ার সপ্তাহখানেক পরে যোগাযোগ করছিল। জানাইছিল ইন্ডিয়া আছে।
এনসিপি নেতা শেখ মিনারুল সানা'কে সংগঠন থেকে অবাঞ্ছিত করা হয়েছে ।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা।
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সোমবার ( ২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ে প্লাস্টিকের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নিয়ে নির্যাতন এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা, মব তৈরি করে সাংবাদিকদের মারধর ও হেনস্থা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মিট দ্যা জেলা প্রশাসক কর্মসূচি
কুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে নাগেশ্বরীর পশ্চিম রামখানার নগরাজ গ্রামের বজলার রহমানের পুত্র বুলুর মরদেহ গতকাল ২৯সেপ্টেম্বর ভোরবেলা রামখানা দীর্ঘির পাড়ে রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে হান্ডিয়াল হাইস্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।