| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

`হত্যা নয়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুব্রত দাসের '

নোয়াখালীর সুবর্ণচরে পশ্চিম চরজুবলী এলাকায় সুব্রত চন্দ্র দাস (৪৭) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত নূর মোহাম্মদ (৫৭)–কে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিস্তারিত...

শেরপুরে পাশের হার ৪৮.৬৯ শতাংশ, মেয়েদের পাসের হার দ্বিগুণ

১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষায় শেরপুরে পাশের হার ৪৮.৬৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ১০.৬৮ শতাংশ কম। গত বছর (২০২৪ সালে) শেরপুরে পাসের হার ছিল ৫৮.০১ শতাংশ। জেলায় মোট জিপিএ- ৫ পেয়েছে ১৬৯ জন শিক্ষার্থী। এছাড়া জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।

বিস্তারিত...

প্যাসিফিক গ্রপের ৮টি কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিক বিক্ষোভের পর অনির্দিষ্টাকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক গ্রুপের ৮টি কারখানা । বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ থেকে প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ারকওয়্যারস, ইউনিভারসেল জিন্স, এইচটি ফ্যাশন, জিন্স ২০০০ নামের কারখানাগুলো বন্ধের ঘোষণা আসে ।

বিস্তারিত...

ভূমি কমিশনের বৈঠক স্থগিত, রাঙ্গামাটিতে পিসিসিপির হরতাল প্রত্যাহার

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত হওয়ায় রাঙ্গামাটিতে ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

চট্টগ্রামের অগ্নিকাণ্ডে কেউ নিহত হয়নি: ফায়ার সার্ভিস

প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) দুই কারখানায় লাগা ভয়াবহ আগুন। তবে স্বস্তির খবর—ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

বিস্তারিত...

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিইপিজেডের কারখানার ভয়াবহ আগুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিস্তারিত...

চট্টগ্রাম ইপিজেডের আগুন ছড়িয়েছে পাশের ভবনে

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ৫ নম্বর রোডের ৯ তলা ভবনের আগুন এখন পাশের চার তলা ভবনেও ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

বেনাপোলে ঘুষকাণ্ড, অবশেষে বরখাস্ত রাজস্ব কর্মকর্তা শামীমা

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষের মামলায় সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমে ছেড়ে দেওয়া, জনরোষ-অবরোধ, তারপর গ্রেপ্তার আর অবশেষে বরখাস্ত হলেন তিনি।

বিস্তারিত...

বেনাপোল বন্দরে ট্রাকে লুকানো উইন্সেরেক্স সিরাপসহ ভারতীয় চালক আটক

বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যবাহী ভারতীয় একটি ট্রাকে লুকানো বিপুল পরিমাণ উইন্সেরেক্স (নেশাজাতীয়) সিরাপসহ আব্দুল মন্ডল (৩৫) নামে ট্রাকচালক আটক হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ট্রাকটি।

বিস্তারিত...

এবার চট্টগ্রাম ইপিজেডে আগুন নেভাতে ব্যবহার হচ্ছে রোবট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড নেভাতে একটি রোবট ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।

বিস্তারিত...

শেরপুরে পাশের হার ৪৮.৬৯ শতাংশ, দুই কলেজে সবাই ফেল

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)প্রকাশিত ফলাফল অনুযায়ী,শেরপুরে এইচএসসিতে পাশের হার ৪৮.৬৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১০.৬৮ শতাংশ কম। গত বছর (২০২৪ সালে) শেরপুরে পাসের হার ছিল ৫৮.০১ শতাংশ। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন শিক্ষার্থী। এছাড়া জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।

বিস্তারিত...

যশোর বোর্ডের ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

‎যশোর শিক্ষাবোর্ডে এইচএসসিতে ব্যাপকভাবে ফলাফলে বিপর্যয় ঘটেছে। পাসের হারে দেশের মধ্যে তলানিতে নেমেছে।

বিস্তারিত...

এইচএসসি ফলাফলে কাপাসিয়ায় সেরা বর্ণমালা কলেজ, চরদুর্লভ খাঁনে কেউ পাস করেনি

দেশজুড়ে একযোগে প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১৩টি কলেজের মধ্যে ১২টিতে শিক্ষার্থী পাস করলেও ১টি কলেজে কেউ পাস করতে পারেনি।

বিস্তারিত...

মাগুরায় দলীয় রিরোধে হামলা, কার্যালয় ভাংচুর

মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতি বাজারে বিএনপির দলীয় কোন্দলের জের ধরে দুগ্রুপের সংঘর্ষে দলীয় কার্যালয় ভাংচুর-সহ ৩ জন আহত হয়েছে।

বিস্তারিত...

অসুস্থতার অভিনয় করে হুইল চেয়ারে বসে জামিন চাইলেন আসামি, সিসিটিভিতে ধরা

রংপুরে প্রতারণার আশ্রয় নিয়ে অসুস্থতার অভিনয় করে হুইলচেয়ারে বসে জামিনের আবেদন করেন অস্ত্র মামলার আসামি আনোয়ার হোসেন বাবু।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪