গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে অবস্থিত ডায়মন্ড এগ্ লিমিটেড নামের পোল্ট্রি ফার্মে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
বাগেরহাটে “তরুণদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও সুস্থতা শক্তিশালীকরণ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।
পটুয়াখালীর বাউফলে প্রান্তিক ও হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
যশোরের অভয়নগর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের জলাবদ্ধ এলাকা বাদে অধিকাংশ জমিতে আমন ধানের চাষ হয়েছে। সেই ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন এলাকার কৃষকেরা।
বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রি ও বিতরণের অপরাধে চাঁদপুরের মতলব দক্ষিণে ৪টি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নীলফামারী সদরে চলতি ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
ঝিনাইদহে মসজিদের জমি ইমাম ও মসজিদ কমিটির কথিত সভাপতির বিরুদ্ধে গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রমাণ পেয়ে বুধবার বিকালে এলাকার লোকজন ও মসজিদ কমিটির লোকজন মিটিং করে ইমামকে চাকরিচ্যুত ও সভাপতিকে অপসারণ করেছে।
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন সামাজিক কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাঁকাপুর সার্বজনীন শিবমন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে দেবত্তর সম্পত্তি সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হয়।
মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে অনশন করেছেন রবিউল ইসলাম রবি (২৮) নামে এক যুবক। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের বাসিন্দা মো. সুমন শেখ প্রায় এক বছর আগে আক্রামুজ্জামান নামে এক সিল কন্ট্রাক্টরকে সাড়ে আট হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু কাজ না হওয়ায় সেই টাকা ফেরত চাইতে তিনি (বিআরটিএ) কার্যালয়ে আসেন। আর তাতেই চটে যান আক্রামুজ্জামান। চরথাপ্পর ও এলোপাতাড়ি মেরে আহত করেন সুমন শেখকে। বর্তমানে এভাবেই চলছে রাজবাড়ী (বিআরটিএ) কার্যালয়। দালালদের দৌরাত্ম্যে অতিষ্ট সেবাগ্রহীতারা।
অবশেষে শেষ হলো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির আন্দোলন। তবে ২০ শতাংশ নয়, আপাতত ১৫ শতাংশ মেনেই শ্রেণিকক্ষে ফিরছেন শিক্ষকরা। তবে সেটিও একবারে নয়—প্রথম ধাপে মূল বেতনের সাড়ে সাত শতাংশ এবং আগামী বছরের জুলাই মাস থেকে বাকি সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মাদারীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
যশোর খুলনা মহাসড়কের মহাকাল ব্রিজের পাশে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ কালাম খান (৫৫), পেশায় সবজি বিক্রেতা।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জেলা পুলিশ লাইনে চতুর্থ পর্যায়ের পঞ্চম ব্যাচের এ কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।