| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বেনাপোল সীমান্তে ভারতীয় মাদকসদৃশ সিরাপসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে ভারতীয় মাদকসদৃশ সিরাপসহ হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি)। অভিযানটি শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পুটখালী গ্রামের কানাইখাল পাড়া এলাকায় পরিচালিত হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ সেতু মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার(২৬ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,হাবিবুর রহমানের ছেলে মোঃ সিয়াম শেখ(১৬), আব্দুল কুদ্দুচের ছেলে আব্দুর রশিদ (১৬), তাদের বাড়ি মিরপুর উপজেলার বিজয়নগরে।তারা দুজনেই ভেড়ামারা মনি পার্ক ঘুরে মটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

বিস্তারিত...

জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুদের হাতে খুন ব্যবসায়ী

বগুড়ার দুপচাঁচিয়ায় অনলাইনে জুয়া খেলার মুদ্রা কেনাবেচার ১০ লাখ টাকার ভাগাভাগি নিয়ে বিরোধে বন্ধুদের হাতে খুন হন ব্যবসায়ী পিন্টু আকন্দ (৩৮)। পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার আদালতে আসামিদের স্বীকারোক্তির বরাতে তথ্যটি জানা গেছে।

বিস্তারিত...

দর্শনা সীমান্তে ১৪ জন পুশইন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সীমান্তে তাদের ঠেলে দিয়ে বিএসএফ চলে যায়। পরে তারা দর্শনা বাজারে অবস্থান নেন।

বিস্তারিত...

সেনা সদস্য সেজে তিন বিয়ে, হাতিয়ে নিয়েছে অর্ধ কোটি টাকা

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার নন্দীগ্রাম কলেজপাড়ায় এক লাখ টাকা নিতে এসে ভুয়া সেনা সদস্য শ্রী সাগর কুমার নামে একজন স্থানীয়দের হাতে আটক হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সেনা সদস্য পরিচয় দেওয়া আটক ব্যক্তি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাদরন্ড গ্রামের মৃত জোগেন্দ্রনাথের ছেলে।

বিস্তারিত...

পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে এ রুটে

বিস্তারিত...

আবারও ভূমিকম্প

বান্দরবানে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল

বিস্তারিত...

মিটার পরিচালনা শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চট্টগ্রাম ওয়াসার ৪ কর্মকর্তা

চট্টগ্রাম নগরীতে ২০২২ সালের ডিসেম্বরে তিন হাজার স্মার্ট মিটার বসানোর পাইলট প্রকল্পের প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম ওয়াসার চার কর্মকর্তা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। প্রকল্পটি ৫ কোটি ৭৯ লাখ টাকায় হাতে নেওয়া হয়েছিল।

বিস্তারিত...

রাশেদ খাঁনকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিএনপির বিক্ষোভ

ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) বিএনপির জোটপ্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় বিএনপি। তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে মনোনয়ন

বিস্তারিত...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি পৃথক তিনটি অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে। জব্দকৃত সিরাপের মধ্যে রয়েছে ৫০ বোতল ফেনসিডিল ও ৮৯ বোতল চকোপ্লাস সিরাপ। তবে অভিযানে কোনো কাউকে আটক করা হয়নি।

বিস্তারিত...

ঝালকাঠিতে ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চ জব্দ, আটক ৪

ঝালকাঠির মতলব উপজেলার হরিনাঘাটা এলাকায় মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে, ঘন কুয়াশার মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জ

বিস্তারিত...

মেঘনার দুর্ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট বাতিল

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ‘এমভি জাকির সম্রাট-৩’ এবং ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এ ঘটনায় তদন্তের জন্য মেরিন কোর্টে মামলা করা হবে।

বিস্তারিত...

লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের জন্য অনুদানের ঘোষণা নৌ উপদেষ্টার

চাঁদপুরের হাইমচর এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে নিহতদের পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বিস্তারিত...

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড থেকে পড়ে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মুন্সিগঞ্জ থেকে ঢাকাগামী বালুভর্তি একটি

বিস্তারিত...

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মো. রুবেল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাবেক প্রয়াত মন্ত্রী কে এম শাহজাহান কামালের এপিএস পরিচয়ধারী শিমুল চক্রবর্তী ১০ হাজার টাকার বিনিময়ে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪