| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

রাজধানীর পল্টনে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামী জুবায়ের আহামেদ (২২) গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

: রাজবাড়ীতে মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাওন মৃধা (৩৬)-কে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর এলাকার মো. হান্নান মৃধার ছেলে।

বিস্তারিত...

অনিয়মের অভিযোগে শেরপুর-৩ আসনে জামায়াতের ভোট বর্জন

অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে শেরপুর-৩ আসনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর

বিস্তারিত...

রায়ে অসন্তোষ আবু সাঈদের মা-বাবা

আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ জানিয়েছেন তার বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। আবু সাঈদের মকবুল হোসেন বলেন, এই হত্যাকাণ্ডে মাত্র দুজনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়া আমার ছেলেকে গলা টিপে ধরেছিল তার সর্বোচ্চ শাস্তি হলো না। আরও কঠোর সাজা দেওয়া দরকার ছিল। আরো অনেককে ফাঁসি দেয়া দরকার।

বিস্তারিত...

বাগেরহাটে হাম সচেতনতায় ছাত্রদলের কর্মসূচি

দেশজুড়ে হামের বিস্তার বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাগেরহাট জেলাকে নিরাপদ রাখতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাগেরহাট জেলা ছাত্রদল।

বিস্তারিত...

ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ, আহত ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন।

বিস্তারিত...

নিজের জমি দাবি করে পৌরসভার রাস্তা ভাঙার অভিযোগ

ঝিনাইদহ পৌরসভার ব্যাপারীপাড়া বউবাজার এলাকায় একটি রাস্তা ভেঙে গভীর গর্ত তৈরির অভিযোগ উঠেছে। নিজের জায়গায় রাস্তা নির্মাণ করা হয়েছে—এমন দাবি করে পৌরসভার প্রায় ৩০ বছরের পুরোনো ওই রাস্তা খুঁড়ে ফেলেছেন নয়ন মিয়া ওরফে নয়ন বিশ্বাস নামে এক ব্যক্তি। তিনি পেশায় রড-সিমেন্ট ব্যবসায়ী।

বিস্তারিত...

গাজীপুরে ‘চাপাই-কোপাই’ মরিচ চাষে সাড়া ফেলেছেন চীনা নাগরিক

গাজীপুরের শ্রীপুরে ইন্দোনেশিয়ান জাতের ‘চাপাই-কোপাই’ মরিচ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এক চীনা নাগরিক। উচ্চ ফলন ও লাভজনক হওয়ায় এ মরিচকে দেশে সম্ভাবনাময় ফসল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

টঙ্গী ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারের নিচ থেকে পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ

বিস্তারিত...

নড়াইলে ৩ মাসের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগে মা আটক

নড়াইল সদর উপজেলায় ৩ মাস বয়সী এক শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

দাগনভূঞায় ফসলি জমির মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির মাটি কাটা বন্ধে অভিযান চালিয়ে ২টি ট্রাক জব্দ এবং ২টি এস্কেভেটর অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।

বিস্তারিত...

দাগনভূঞায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ১

ফেনীর দাগনভূঞা উপজেলায় ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ মো. মানিক (৪০) নামে এক পিকআপচালককে আটক করেছে পুলিশ। গ্রেফতার মানিক চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা ধোলাইনগর এলাকার মৃত মোহাম্মদ ইছাহাকের ছেলে।

বিস্তারিত...

চট্টগ্রামে বৃক্ষ নিধন বন্ধে পথসভা

দেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নির্বিচারে নিধন বন্ধের দাবিতে চট্টগ্রামে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় কাজীর দেউরী মুক্তমঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ-এর উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নবীন আইনজীবীদের জন্য ‘দ্য গাউন জার্নি ২০২৬’ অনুষ্ঠিত

নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সঠিক দিকনির্দেশনার জন্য ‘দ্য গাউন জার্নি ২০২৬’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ময়মনসিংহ ইউনিটের উদ্যোগে বুধবার জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবীন আইনজীবীদের জন্য প্রাথমিক গাইডলাইন ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪