জয়পুরহাটের কালাইয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমেী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান এবং পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
কুষ্টিয়ায় বড় বাজারে অবৈধভাবে ভোজ্য তেল মজুতের দায়ে ‘বাবলু পাল স্টোর’ কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে শহরের বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ আর্থিক জরিমানা করা হয়।
পাহাড়ের রানি ও মেঘের রাজ্যখ্যাত বান্দরবান জেলার প্রায় ৬০ শতাংশ এলাকাজুড়ে রয়েছে বনভূমি। তবে সাম্প্রতিক সময়ে বনখেকো চক্রের দৌরাত্ম্যে দ্রুত হ্রাস পাচ্ছে এ বনসম্পদ। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের নীরব ভূমিকার সুযোগ নিয়ে প্রতিদিনই পাচার হচ্ছে সেগুন, গামারী, গর্জনসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ।
কুষ্টিয়ার দৌলতপুরে কালোবাজারে তেল বিক্রি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৭জন আহত হয়েছেন। আহতরা দৌলতপুর, কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা রফিক ফিলিং স্টেশনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম মো.বেলায়েত হোসেন। তিনি রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চারটি উপজেলায় ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টিতে ৫ হাজার হেক্টর জমির বোরো ধান, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আম ও লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সারা দেশের মতো নোয়াখালীতেও জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না গ্রাহকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকরা।
দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে অত্র বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
খুলনার পাইকগাছায় মিথ্যা নারী কেলেংকারীর অপবাদ দিয়ে বৃদ্ধ কওসার গাজীকে (৬২) মারপিট ও লাঞ্চিত করে থানায় অভিযোগ দিয়েছে প্রতিপক্ষ স্বামী ও স্ত্রী।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম প্রকোপে তিন শিশুর মৃত্যু ঘটেছে। একই সময় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন।
অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে (উফশী) বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত বিতরণরি অনুষ্ঠানটি হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়েতখারচালা গ্রামে আড়াই বিঘা জমিজুড়ে মরিচখেত। প্রতিটি গাছে ঝুলছে ১২-১৬ ইঞ্চি লম্বা মরিচ। ভার রক্ষায় প্রতিটি গাছেই দেওয়া হয়েছে ছোট ছোট খুঁটি।
রাজবাড়ীর পাংশায় জমির আইল কাটাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এসময় আহত হন আরো ২ জন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর উপজেলায় বাড়ির গোসলখানায় ঢুকে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে (২৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন।
ঝিনাইদহ জেলার অন্তত অর্ধশত সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় কর্মকর্তা-কর্মচারীর অভাবে কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় সেবা পেতে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তি ও হয়রানিতে। সেবা না পেয়ে মানুষ দিনকে দিন ক্ষুদ্ধ হয়ে উঠছে।