| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শিশুটি অতিরিক্ত কান্না করতো, অতিষ্ট হয়ে হত্যা করে মা

নড়াইল সদর উপজেলায় নিজ কন্যা শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার মা আরিফা বেগম (২১)।

বিস্তারিত...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অটোরিকশা চালককে ডেকে নিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

দেশসেরা হলো কোটচাঁদপুরের সাদিয়া হেফজুল কুরআন বিভাগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সৃষ্টি হয়েছে এক অনন্য ইতিহাস। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় হেফজুল কুরআন বিভাগে সারা দেশের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন হাফেজা মোছা. সাদিয়া খাতুন।

বিস্তারিত...

কোটচাঁদপুরে দেশসেরা সাদিয়াকে সংবর্ধনা

ঝিনাইদহের কোটচাঁদপুরে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় হেফজুল কুরআন বিভাগে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজা মোছাঃ সাদিয়া খাতুন। তার এই সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বয়ে গেছে।

বিস্তারিত...

স্বাস্থ্যকেন্দ্র ‘পরিত্যক্ত’ না সচল— এনসিপি নেতার অভিযোগে চাঞ্চল্য

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বাইরে থেকে দেখে কেন্দ্রটি দীর্ঘদিন পরিত্যক্ত বলে মনে হলেও সংশ্লিষ্টদের দাবি, নিয়মিত সেবা কার্যক্রম চালু রয়েছে।

বিস্তারিত...

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাদিপুর সীমান্তের জিরো পয়েন্টে এ বৈঠক হয়।

বিস্তারিত...

যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে খুন

রংপুর নগরীতে মাদককারবার সংক্রান্ত বিরোধের জেরে রাকিব হাসান নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর মাছুয়াপাড়া মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিস্তারিত...

মুরগির বিষ্ঠা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে হামলার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। গত মঙ্গলবার মধ্যরাতে এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে হামলার সময় হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভাঙা, টাকা লুট এবং প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে।

বিস্তারিত...

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

বিস্তারিত...

তিন গুণ বেশি ভোটে শেরপুর-৩ আসনে বিএনপির রুবেল জয়ী

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

ঝিনাইদহে ভোজ্যতেলের অনিয়ম: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহ সদর উপজেলায় ভোজ্যতেলের অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

বগুড়ায় দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ফলাফল ঘোষণা। প্রাপ্ত প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

বিস্তারিত...

পড়ে থাকা বস্তা খুলতেই বেরিয়ে এল ছয় খণ্ডের মরদেহ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার দক্ষিণ কচ্ছপিয়া এলাকার হোছনী খাল থেকে বস্তাভর্তি লাশের খণ্ডাংশ উদ্ধার করা হয়। কালভার্টের নিচে খালের মধ্যে পড়ে ছিল বস্তাটি। কয়েকটি কুকুর সেটি নিয়ে টানাটানি করছিল। স্থানীয় কয়েকজন পথচারী বস্তায় লাশ রয়েছে, এমন সন্দেহে পুলিশে খবর দেন। পুলিশ এসে দ্রুত বস্তাটি উঠিয়ে আনে খাল থেকে। সেটি খুলতেই বেরিয়ে এল টুকরা করে কাটা মানবদেহের আটটি খণ্ডাংশ।

বিস্তারিত...

চুরি হওয়া গরু উদ্ধার আটক ২

পটুয়াখালীর পশ্চিম লোহালিয়া এলাকা থেকে চুরি হওয়া একটি গরু বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজারের এক কশাইয়ের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪