যশোরের বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে ক্রেনের সিলিং ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহাজান (৪৫)-এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বুধবার ( ৮ এপ্রিল) সকাল ১১ টায় বেনাপোল বলফিল্ড মাঠ প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক সেবনরত অবস্থায় ৫ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল ) দুপুরে আটক যুবকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর ঠাকুরগাঁও কান্দর পাড়া এলাকায় বিথী রানী (২৩) নামে এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস করার সময় ক্রেনের সিলিংয়ের তার ছিড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহতাং আরেক শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আনোয়ার মন্ডল নামে এক মুদি দোকানিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আওধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারীপুর পৌরসভাকে আধুনিক ও উন্নত নগর ব্যবস্থাপনায় রূপান্তরের লক্ষ্যে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদী তীরবর্তী এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে নদী তীর রক্ষা বাঁধ।
বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা ক্যাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ এপ্রিল) ভোরে লালমনিরহাট উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ৮নং ওয়ার্ডের পানিয়ার টারি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আলী হোসেন(৪৮) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা।
ঝিনাইদহের কোটচাঁদপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার বলাবাড়িয়া খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত স্বামী উজ্জ্বল খাঁ কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় রাতেও খোলা রাখাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
কুমিল্লার দেবিদ্বারে ফাঁদে ফেলে এক স্কুল শিক্ষককে জিম্মি করে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগে লাইলি আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।