উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে দিয়াবাড়ি বা উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন রুটে চলাচলকারী লেগুনাগুলো নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে।
পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভের ৫ম দিনে আবারও উত্তপ্ত সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্প এলাকা।শতাধিক কারখানার শ্রমিকরা আজও রাস্তায় নেমেছেন। একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। পুলিশ-শ্রমিক সংঘর্ষে দেড় শতাধিক আহত হয়েছেন। দুজনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এদিকে দুই শতাধিক কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।
মেহেরপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে দুটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি গাঁজা, ৭৫ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১,৭৭,০০০/- (এক লক্ষ সাতাত্তর হাজার) টাকা।
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও দাফনে বাঁধা দেওয়া এবং তাকে অসম্মান করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেহেরপুরের মুক্তিযোদ্ধারা।
শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত গাজীপুরের দুই মহাসড়ক। ইতোমধ্যে ছুটি দেওয়া হয়েছে দেড় শতাধিক কারখানা। এসব কারখানার শ্রমিকরা মহাসড়কে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ করেন তারা।
যুবকদের প্রশিক্ষণ গ্রহণ করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে যারা সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন, তাদের ঋণ প্রাপ্তির ব্যব
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নে বনদস্যু নির্মূল ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা অংশ নিয়ে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি জানান। রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ ইউনি
মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী হোসেন মিয়া (৫০) নিহত হয়েছে। এ সময় তার ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়। রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার কাজিরদিঘীর বাজারে এই ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের পুরস্কার প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায়
ময়মনসিংহ সদর উপজেলা ১ নং অষ্টধার ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের ৮ বছরের শিশু মোছা: সুমাইয়াকে ধর্ষণ এর প্রতিবাদে ধর্ষক শফিকুল ইসলাম শফিক ( রাজমিস্ত্রী) এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর ( রবিবার) বেলা ১২ টায় অষ্টধার বাজারের সকল
“দক্ষ যুব গড়বে দেশ সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"। দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে
জয়পুরহাটের কালাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পুষ্টির ঘাটতি দূর করা, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং ঝরে পড়ার হার কমানোর উদ্দেশ্যে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুর ২ টায় পাইলটিং প্রোগ্রামের
বগুড়ার করতোয়া, গজারিয়া ও ইছামতি নদীর পাশাপাশি সংশ্লিষ্ট খাল পুনঃখনন করতে ১ হাজার ৯৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, প্রকল্পের আওতা