রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে
দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে রোলার স্কেটিংয়ে রেকর্ড গড়েছে বগুড়ার ক্ষুদে স্কেটাররা। এবার আরএসএ ওপেন রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চমক দেখিয়েছে। দুর্দান্ত ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রাজধানীর নিউমার্কেট এলাকায় মূল সড়কে কোনো দোকান বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। শনিবার (৩১ অক্টোবর) নিউমার্কে
রাজবাড়ীর গোয়ালন্দে খাবার দিতে দেরি হওয়ায় চুলার লাকড়ি দিয়ে পিটিয়ে বাবুর্চিকে হত্যার ঘটনায় তাঁর আহত সহকারীরও মৃত্যু হয়েছে।
‘সুলতানার স্বপ্ন পড়ো, সৃজনশীল অনুভূতি প্রকাশ করো’—এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে বই বিতরণ, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজবাড়ীর কালুখালীতে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
বাবার মরদেহ বাড়িতে রেখে শোকাতুর হৃদয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বেনাপোলের আফিয়া মাসুমা। জীবনের সবচেয়ে কঠিন সময়েও হাল না ছেড়ে পরীক্ষায় অংশ নেওয়া সেই শিক্ষার্থী এবার ফলাফলে
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের সার্বিক ফল বিপর্যয়ের প্রভাব পড়েছে বগুড়াতেও। তবে এ পরিস্থিতিতেও জেলার বেশ কয়েকটি স্বনামধন্য কলেজ পাসের হারে নিজেদের সাফল্য ধরে রেখেছে।
নারী অধিকার প্রতিষ্ঠা, শিশুদের সাংস্কৃতিক বিকাশ, আইন পেশা ও ক্যানসার আক্রান্ত মানুষের সহায়তায় নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন দেবাহুতি চক্রবর্তী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজবাড়ীর সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী, শিশু সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে অশ্রুসিক্ত শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছেন রাজবাড়ীর সর্বস্তরের মানুষ।
জিয়া শিশু-কিশোর সংগঠনের বেলাবো উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হারুন-অর-রশিদ (বি.এ) কে সভাপতি এবং অহিদুজ্জামান (অহিদ) কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের নরসিংদী জেলা কমিটির অনুমোদনে এ কমিটিতে ১০১ সদস্যকে বিভিন্ন দায়িত্ব প্রদান করা হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুর জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু এবং স্টেশনের ক্লোজিং ডাউন প্রত্যাহারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। একই সঙ্গে জামালগঞ্জ সরকারি পোল্ট্রি ফার্ম আধুনিকায়ন এবং পোল্ট্রি খাতসংশ্লিষ্ট একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আলিম পরীক্ষায় ২০২৬ সালের ফলাফলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে গাজীপুরের টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা।
রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেকে আবারও সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্গম পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও ভ্রমণে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে পৌঁছালে সেখানে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। লংমার্চকে কেন্দ্র করে সকাল থেকেই মুখর হয়ে ওঠে কাটাখালী গোলচত্বর ও আশপাশের এলাকা। বিভিন্ন স্লোগান, মিছিল ও নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।