যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা ও বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
টানা বর্ষণে কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত বুনো মা হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে হাতিটি মারা যায়।
নরসিংদী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর উপজেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নয়ন মিয়া ওরফে নয়ন ডাকাতকে (৩৮) নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
নগরীর জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে শনিবার (১১ জুলাই) নগরীর বাঁশবাড়ী কলোনী ও সেহড়া ধোপাখলা এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কারাগারে থাকা যুবলীগ নেতা জাকির হোসেন শামীমকে (৪০) নির্দোষ দাবি করে তার জামিনের পক্ষে আদালতে হলফনামা (এফিডেভিট) দাখিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ২০ নেতা।
মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নউজ্জামান নয়নকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে ইয়াবা ও গাঁজাসহ আটক এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন সামারি ট্রায়াল কোর্ট (দ্রুত বিচার আদালত)।
ঢাকা-১৮ আসনের আওতাধীন সাতটি থানা নিয়ে গঠিত উত্তরা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এবার ১৩টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিজের উদ্ভাবনী চিন্তা, অদম্য ইচ্ছাশক্তি ও নিরলস পরিশ্রমে তৈরি করা ছোট এক আসনের বিমান আকাশে উড়িয়ে আলোচনায় এসেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার যুবক মারুফ মোল্যা। সীমিত সামর্থ্য ও প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা ছাড়াই নিজের তৈরি বিমান সফলভাবে উড্ডয়ন করিয়ে এলাকায় প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্রের খপ্পরে পড়ে স্বর্ণালংকার ও পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে পরীক্ষা দিতে পারেননি দুই পরীক্ষার্থী। ভুক্তভোগীরা হলেন, জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯)। তারা নো
ফেনীর দাগনভূঞায় পাঁচ দিনব্যাপী ১৫২তম স্কাউট ইউনিট লিডার ও স্কাউট লিডার বেসিক কোর্স শেষে মহা তাবু জলসা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইলে ‘অ্যান্ড অ্যাওয়ে’ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার(১১ জুলাই) বিকালে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর (মোড়লপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় কাশির সিরাপ (ফেনসিডিল ও এমকে ড্রাইল) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক রাখার ও বিক্রির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় তাঁর ছেলে পালিয়ে যান।