চাঁদপুর দক্ষিণ উপজেলার কথিত সাংবাদিক মো. শফিকুল ইসলাম (৩৭) সহ ৩ ব্যাক্তিকে চাঁদাবাজির মামলায় ৫ বছর করে কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই মামলায় পৃথক ধারায় আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয় আসামীদের।
চট্টগ্রামের বাঁশখালীসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা। সংগঠনটির উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, উদ্ধার কার্যক্রম ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
নীলফামারীর সৈয়দপুর শহরের জনজীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে রেলওয়ের ৩৩টি শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ঝড়ে গাছ উপড়ে পড়া ও বড় বড় ডাল ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে ভীতি বাড়তে থাকায় বিভাগীয় বন বিভাগ এসব ঝুঁকিপূর্ণ গাছ কাটার অনুমতি দিয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষা মৌসুমে শহরজুড়ে পাঁচ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। আজ রোববার দিনব্যাপী সেনাবাহিনীর সদর দপ্তরের লজিস্টিকস এরিয়ার আয়োজনে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।
‘তরুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
জন্মদাতা পিতা ও গর্ভধারিণী মা যখন আদরের একমাত্র সন্তানকে নিজ হাতে হত্যা করেন, তখন পৃথিবীর সবচেয়ে নির্মম নিষ্ঠুরতার প্রকাশ ঘটে। এমনই এক লোমহর্ষক ঘটনা ঘটেছে খুলনায়, যা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার পানির মধ্যে ভেলায় একটি মরদেহ ভাসিয়ে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে দাবি করা হচ্ছে, বন্যার কারণে দাফন করার মতো শুকনো মাটি না পাওয়ায় মরদেহ ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় প্রশাসন বলছে, ভেলায় মরদেহ বহনের ঘটনাটি সত্য হ
জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে জুন মাসে ৩১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১৪ জন মাদক ব্যবসায়ী ও ১৭ জন মাদকসেবী রয়েছেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছাত্রদলের এক নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির জানালাও ভাঙচুর করা হয়। শনিবার (১১ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দুপুরে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম
কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নে
:নাটোরে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে মা ও শিশু সদনের এক চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (তারিখ) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর পৌর শহরের আলাইপুর এলাকায় অবস্থিত মা ও শিশু সদনে এ ঘটনা ঘটে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে বাজারের মসজিদ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের নগদ টাকা ও মালামালসহ প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা এলাকায় ড্রেজারের বালু দিয়ে নির্মাণ করা হয় অস্থায়ী রাউতারা রিং বাঁধ। চলনবিলের শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর, সিংড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর, আত্রাই, রাণীনগর, শেরপুর ও নন্দীগ্রামসহ ১৪ উপজেলার হাজার হাজার হেক্টর জমির ধান রক্ষার জন্য প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড এ বাঁধ নির্মাণ করে।
দীর্ঘ আট বছর ধরে প্রশাসনিক জটিলতা ও ভূমি অধিগ্রহণের ধীরগতিতে আটকে থাকা চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন প্রকল্পে অবশেষে গতি এসেছে। প্রকল্প এলাকায় সাইনবোর্ড স্থাপন ও প্রাথমিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নের নতুন ধাপ।
টানা বৃষ্টি ও কয়েক দিনের জলাবদ্ধতায় পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস যাত্রা শুরু করে।