চলতি মাসে বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন। একইসঙ্গে করতোয়া নদী-খাল পুনঃখনন আনুষ্ঠানিকতা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের নারী নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ বিক্ষোভ সমাবেশ করে।
জয়পুরহাটের কালাইয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই ভাঙারি দোকানির কাছে কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক।
জয়পুরহাটের কালাইয়ে বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্তন ক্যানসার এবং জরায়ুমুখের ক্যানসার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর সকাল ১০টায় জয়পুরহাটের কালাইয়ের স্কলার্স রেসিডেন্সিয়াল স্কুলে(ওমর কিন্ডারগার্টেন একাডেমি), এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা জুড়ে বিশেষ সাঁড়াশী অভিযানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
‘দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’ কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে পেট্রল বোমা হামলা বলে দাবি করে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
বরিশালের গৌরনদী উপজেলার ৭ নম্বর শরিকল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহাজিরা গ্রামে জনতার হাতে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত জনতা একটি গোয়ালঘর ও বসতভিটার ঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
রাজধানীর উত্তরায় পৃথক তিনটি অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) উত্তরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবস্থান নিয়েছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় সুমন (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
নরসিংদীর মনোহরদীতে পুলিশের অভিযানে ৩১ পিস ইয়াবাসহ মোবারক হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাগ্রহীতাদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শোনেন
সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে নরসিংদীর বেলাবোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।