| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তারাকান্দায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দায় কাকনী ইউনিয়নের পশ্চিম পুঙ্গায়াই গ্রামের নিখোঁজের দুই দিন পর ১২ আগস্ট জয়নাল মিয়ার পুকুর থেকে বদরুনাহার সীমা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত বদরুনাহার সীমা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ফলাফলে ইংরেজি পরীক্ষায় সে অকৃতকার্য হয়।

বিস্তারিত...

খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তার দাবিতে অবস্থান

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ স্বাস্থ্য সতর্কবার্তা সংযোজনের দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে নওগাঁ শহরের উকিলপাড়াস্থ ন্যাশনাল মডেল স্কুল সংলগ্ন মেইন রোডে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে,

বিস্তারিত...

কালাইয়ে হত্যা মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে আব্দুল হান্নান (৫০) হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাব-৭ চট্টগ্রামের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বাবুল (২৮) ও মিজানুর রহমান (২৭)। বুধবার (১২ আগস্ট) বিকেলে কালাই থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিস্তারিত...

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা

নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার ডিমলা উপজেলায় ঝুঁকিপূর্ণ একটি কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে বিপাকে পড়েছেন। সাঁকোটির একটি অংশ ভেঙে তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী নিচে পড়ে আহত হলেও অক্ষত রয়েছেন সংসদ সদস্য। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নটাবাড়ী এ

বিস্তারিত...

উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেলে সংঘর্ষ, আহত ১

রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে গভর্নিং বডি নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাকর্মী ও হাসপাতালের নিরাপত্তাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে মারামারি হয়। এতে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে অপহৃত এক তরুণীকে উদ্ধারসহ অপহরণকারী নূর মোহাম্মাদ বাবুকে (২১) আটক করা হয়েছে।

বিস্তারিত...

ইতালির রোমে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাথে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং নাটোর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ইতালি আগমন উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

হাসপাতালে অনিয়ম তদারকিতে গিয়ে হট্টগোল, জামায়াত এমপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন অনিয়মের চিত্র দেখতে গিয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পরিস্থিতি চরম রূপ নিলে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংসদ সদস্যকে নিরাপদে উদ্ধার করে তাঁর কার্যালয়ে পৌঁছে দেয়।

বিস্তারিত...

আর কখনও কথা হবে না, দেখা হবে না, প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা

সানি আমি জানি আমাকে কখনও ক্ষমা করবা না, তাও বলি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিছি আমি তোমাকে আমার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে চাইব... আর কখনও কথা হবে না, দেখা হবে না, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি পাখি। বাই। আল্লাহ হাফেজ।”

বিস্তারিত...

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় মেসার্স রূপসা ব্রিকস নামের একটি ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা, তাঁর স্ত্রী ও এক তরুণী গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে এই চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের শিকার তিনটি মরদেহ উদ্ধার করা হয়। ​নিহতরা হলেন বাসার মালিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া (৭২) এবং তাঁদের গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।

বিস্তারিত...

নরসিংদীর বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা

নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষিয়া গ্রামে হাসিম বেপারীর সাথে হারিছ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছে দীর্ঘদিন যাবত। এ ব্যাপারে হাসিম বেপারী বাদী হয়ে নরসিংদীর দেওয়ানীন আদালতে একটি মামলা দায়ের করেন।যা বর্তমানে আদালতে চলমান।

বিস্তারিত...

ঝিনাইদহ কোটচাঁদপুর জিপিএ ৫ পেল যমজ ২ ভাই

এসএসসি পরীক্ষায় ঝিনাইদহের কোটচাঁদপুরে কৃতিত্বপূর্ণ ফল করেছে যমজ দুই ভাই তাছলিম আহমেদ ও তাওফিক আহমেদ। তারা উভয়েই জিপিএ ৫ পেয়েছে।

বিস্তারিত...

শেরপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার বাসভবন থেকে তাদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বিস্তারিত...

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪