কিডনির হাট নামে পরিচিত জয়পুরহাটের কালাই উপজেলায় কিডনি ক্রয়-বিক্রয় চক্রের মূলহোতা আব্দুস সাত্তারকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনের পর দিন অপেক্ষা করেও সিএনজি গ্যাস না পাওয়ায় চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ সিএনজিচালিত অটোরিকশার চালক। শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে নগরের ষোলশহর এলাকায় সড়কে অবস্থান নেন তারা। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চালকদের অভিযোগ, নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়েও অনেকে গ্যাস পাননি। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়েও স্টেশন কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না।
পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে এক গৃহবধূর ঘরের ভেতর থেকে আপত্তিকর অবস্থায় সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি আতিকুল ইসলামকে আটক করেছে স্থানীয়রা। আতিকুল ইসলাম পূর্ব ইন্দ্রকূল গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।
ফেনীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহযোগিতায় তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এলজিইডি মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযানের পর জব্দ করা মালামালের পরিমাণ ও মামলার এজাহারে উল্লেখ করা জব্দ তালিকা নিয়ে বড় ধরনের অসঙ্গতির অভিযোগ উঠেছে। অভিযানের সময় ২০ লক্ষাধিক শলাকা, নকল সিগারেট ও সিগারেট তৈরি
বৈধ লাইসেন্স না থাকায় পঞ্চগড় জেলা শহরের তেঁতুলিয়া রোডস্থ আনোয়ার প্লাজায় অবস্থিত ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার’ বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১২ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের এক নোটিশে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
ঠাকুরগাঁওয়ে পৃথক চার ঘটনায় এক তরুণসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুকুরে ডুবে, দুজন বিষ ও ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে এবং একজন গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। গত বুধবার ও আজ বৃহস্পতিবার জেলার সদর ও রানীশংকৈল উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিজ উদ্যোগে সোনালী মুরগির খামার গড়ে ভাগ্যবদল হয়েছে মাগুরা জেলার শালিখা উপজেলার দিঘী গ্রামের হায়দার আলী । বর্তমানে তার ৫টি খামারে প্রায় ১০ হাজার মুরগি রয়েছে । জীবনের শত বাঁধা পেরিয়ে মনের তীব্র ইচ্ছা,দৃঢ় মনোবল আর তার স্ত্রীর সহযোগিতায় তিনি ঘুরে দাড়িঁয়েছেন । একে একে গড়ে
নোয়াখালী জেলা শহরে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে এক নারীকে জোর করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে সুধারাম থানা পুলিশ। তাঁদের মধ্যে সাবেক সেনা ও নৌবাহিনীর সদস্যও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি চার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানা
চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর রেলওয়ে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার অপরাধে জয় বিশ্বাস অনিককে (২১) মৃত্যুদন্ড, ১০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড, অপর ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
চাঁদপুরে মাদক কেনার জন্য টাকা না দেয়ায় ‘দা’ দিয়ে পিতা মো. মুছাব্বর গাজীকে (৬০) মাথায় কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. হোসেন গাজীকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
চাঁদপুরের মাধ্যমিক শিক্ষা প্রশাসনে দেখা দিয়েছে তীব্র জনবল সংকট। জেলার ৮ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ৭টিতেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হিসাবরক্ষক, অফিস সহকারীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ শূন্য রয়েছে।
খাগড়াছড়ি রিজিয়ন ও লংগদু জোনের উদ্যোগে চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে ক্যান্সারে আক্রান্ত এক রোগীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।