| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের আগস্ট মাসের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসার সভাপতিত্বে সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

বিস্তারিত...

নড়াইলে শিশু জান্নাতুল ধর্ষণ-হত্যা: আসামির মৃত্যুদণ্ড

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি প্রতিবেশী রবিউল শিকদার রবিকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের দুই দিন পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দুই দিন পর হাফিজুর রহমান (২৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহারি এলাকায় দুর্ঘটনাকবলিত বাসটি যে খাদে পড়ে গিয়েছিল, সেখান থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বিস্তারিত...

সংস্কারের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে কবি কাজী কাদের স্মৃতিবিজড়িত ভবন

অযত্ন-অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে মাগুরার শ্রীপুরে বাংলা সাহিত্যের খ্যাতিমান ছান্দসিক কবি কাজী কাদের নওয়াজের স্মৃতিবিজড়িত কবি ভবনটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। শতবর্ষী এই দ্বিতল ভবনের বিভিন্ন স্থান থেকে ইট, সুরকি ও চুন খসে পড়ছে। দ্বিতীয় তলার ছাদে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ঝরে পড়ছে টালি। যেকোনো সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

বিস্তারিত...

বগুড়ায় বেপরোয়া কিশোর গ্যাং, জালাল গ্রুপের ১১জন গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‌্যাব। অপরাধী গোষ্ঠীর ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বেপরোয়া কিশোরগ্যাং নিয়ন্ত্রণ করতো জালাল গ্রুপ।

বিস্তারিত...

ভারতে পাচারের সময় বেনাপোলে সাড়ে ৯০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোলে ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৩৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

বিস্তারিত...

বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

মঙ্গলবার রাতে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

শেরপুর জেলা প্রশাসকের গণশুনানি

শেরপুরে জেলা প্রশাসকের গন শুনানী বুধবার (১৯ আগস্ট )সারাদিন ব্যাপী শেরপুর প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন গণশুনানি গ্রহণ করেন।

বিস্তারিত...

বিশ্ব আলোকচিত্র দিবসে বগুড়ায় ফটো সাংবাদিকদের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা যশোরে এইচআইভি-এইডস সংক্রমণের সামগ্রিক ঝুঁকি বাড়লেও যৌনপল্লিগুলোতে যৌনকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।

বিস্তারিত...

বাগেরহাটে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে নেক্সাস কনসালটেশন অনুষ্ঠিত

বাগেরহাটে সমাজের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে Nexus Consultation অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নাটোরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরে শোভাযাত্রা ও সমাবেশের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুর উপরশহর মাঠ থেকে এক বর্ণাঢ্যে শোভাযাত্রা বের করা। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবে সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কলকাতায় আগুনের ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের ৪ জন নিহত

কলকাতায় হোটেলে আগুনের ঘটনায় কুষ্টিয়া চ্যানেল নাইন,দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক দেবাশীষ দত্ত এবং তার স্ত্রী,শিশু সন্তান ও তার শুশুর আগুনে দগ্ধ হযে মারা গেছে।

বিস্তারিত...

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর পাংশায় কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে মোটর চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে পু‌লিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‌নি‌য়ে আস‌লে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিস্তারিত...

বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সদস্য হলেন বিজয় পান্ডে

বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগের সমন্বয়কারী বিজয় পান্ডেকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পদে পদায়ন করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪