| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কালাইয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারে আলোচনা সভা

পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সমাজ গড়ার আহ্বান আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিষয়ে অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিস্তারিত...

চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় মাদকের শিকড় উপড়ে ফেলা হবে: ডিআইজি

মাদককে কেন্দ্র করে সংঘটিত অপরাধ কমাতে এবং মাদকের ভয়াবহতা রোধে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে মাদকের শেষ শিকড় ও গডফাদার থেকে শুরু করে চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী।

বিস্তারিত...

উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি দিয়ে সড়কের পাইলিং

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ লাখ ৯৯ হাজার টাকা। নির্মিত সড়কটি রক্ষায় পাইলিংয়ের কাজে জিও ব্যাগের পরিবর্তে পুরোনো পাটের বস্তায় মাটি ভরে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এতে সড়ক রক্ষার কাজের মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিস্তারিত...

ময়মনসিংহে স্কাউটস ও সদর উপজেলার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ভাঙ্গায় মারুফ মাতুব্বর হত্যার বিচারের দাবীতে রাজপথে গ্রামবাসী

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামের মারুফ মাতুব্বর হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। ছেলের হত্যাকারীদের ফাঁসি চেয়ে মা মনিরা বেগম তিনি বিচারের দাবী অসহায় হয়ে মাঠে নেমে আসেন।

বিস্তারিত...

জাপানে উচ্চশিক্ষা-কর্মসংস্থানে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের নতুন সুযোগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা, জাপানি ভাষা শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে জাপানের টোকিওভিত্তিক ‘ইয়োমিকাতা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড

বগুড়ায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বগুড়া শিশু দমন ট্রাইবুনালের বিচারক( জেলা দায়রা জজ) মারুফ হোসেন এ রায় দেন।

বিস্তারিত...

দুই উপজেলার উন্নয়নে গতি, বদলেছে গ্রামীণ জনপদ

বিএনপি সরকারের ১৮০ দিনে বগুড়ার দুটি উপজেলার শিক্ষাখাত, যোগাযোগ ব্যবস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহের কোটচাঁদপুর চার দিন পর প্রতিবন্ধীর লাশ মিলল পুকুরে

নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুরের পানিতে মিলল প্রতিবন্ধী মফিজুল ইসলামের (৩৫) গলিত মরদেহ। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে এ ঘটনা ঘটে। তিনি হরিনদিয়া ঝামাঘাটা পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছেন।

বিস্তারিত...

ঝিনাইদহে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন কারদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় আলআমিন নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ইউনুস আলী নামে আরেক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলআমিন যাবজ্জীবনপ্রাপ্ত আসামী ইউনুস আলীর ছেলে।

বিস্তারিত...

মানুষের মুখে হাসি ফোটানো ও স্বপ্নপূরণে আমরা সবসময় পাশে থাকতে চাই: ফারহানা কাদির রহমান

শরীয়তপুরের নড়িয়া-সখিপুরের অসচ্ছল পরিবারের ২১৬ জন যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নিজ অর্থায়নে সম্পূর্ণ বিনা খরচে বিদেশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান কিরণ। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ৫৩ যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে। বুধবার রাজধানীর মেটকো এন্টারপ্রাইজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদেশগামী এসব যুবকের হাতে ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ

নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

বিস্তারিত...

প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে রাজধানী ঢাকার কলাবাগানের বাসার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪