প্রবাসে চাকরি দেওয়ার কথা বলে পাকিস্তানে নিয়ে গিয়ে কিডনি বিক্রির চুক্তি করা হয়েছিল—এমন অভিযোগ করেছেন জয়পুরহাটের কালাই উপজেলার রাঘবপুর গ্রামের তরুণ শিহাব হোসেন (২৪)। তাঁর দাবি, পাকিস্তানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে কিডনি অপারেশনের প্রস্তুতি নেওয়া হলে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে দেশে ফিরে আসেন।
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
চট্টগ্রাম নগরে নারীযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু করা হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। দুই বাস নিয়ে শুরু হওয়া এই বাসের চালক ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরের ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। পথে ১২টি নির্ধারিত পয়েন্টে যাত্রী ওঠানামা করবেন।
বছর আগের লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছিল জয়পুরহাটের কালাইয়ের আলুচাষিদের। সেই আশায় কেউ গরু-ছাগল বিক্রি করেছেন, কেউ স্ত্রীর গহনা বন্ধক রেখেছেন। আবার কেউ জমানো টাকা খরচ করে, কেউ এনজিও থেকে ঋণ নিয়ে চলতি মৌসুমে আলু চাষে বিনিয়োগ করেছেন। প্রত্যাশা ছিল, ভালো দাম মিলবে; আগের বছরের দেনা শোধ হবে, সংসারে ফিরবে স্বস্তি, বন্ধক রাখা গহনাও ছাড়ানো যাবে।
দলিল লেখকদের দীর্ঘদিনের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস), শরীয়তপুর জেলা শাখা।
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক
মাগুরার শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহযোগিতায় সোমবার দুপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে এবং একই সাথে এসএসসি-৯৮ ব্যাচের পক্ষ থেকে ২০২৬ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বুশরা খান ঐশীকে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে দাগনভূঞা উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীর বাউফলে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় দেড় শতাধিক মানুষের কাছ থেকে ১৫ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ‘সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা’ নামের একটি ভুয়া এনজিও। রোববার ৩টায় ঋণ দেওয়ার কথা বলে বাউফল পৌরশহরের ২নং ওয়ার্ডের কলেজ রোডস্থ জাল প্লাজায় অফিসে আসতে বলা হয় গ্রাহকদের। কিন্তু নির্ধারিত সময়ে অফিসে গিয়ে কোনো কর্মকর্তাকে পাননি ভুক্তভোগীরা। অফিসে শুধু ডেকোরেটরের ভাড়া করা কয়েকটি চেয়ার-টেবিল দেখতে পান তারা।
মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংস এর বেনিফিট (মৃত্যু দাবী) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমি
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) অনুমোদিত এ কমিটিতে সভাপতি করা হয়েছে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দে
গ্যাস সংকটে আয় কমেছে, তার ওপর শাহরাস্তি এলাকায় ডিউটি না করায় মামলা দেওয়ার অভিযোগ। দুই দফা ভোগান্তিতে ক্ষুব্ধ হয়ে চাঁদপুরের কচুয়া উপজেলার সিএনজি চালিত অটোরিকশার চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) দিনগত রাতে শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁদপুরে ইলিশের মূল্য বৃদ্ধি ও অনলাইনে মাছ বিক্রির নামে প্রতারণা রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে অংশীজনরা। সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরের বড় স্টেশন মাছঘাট সংলগ্ন মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাকক্ষে এ সভার আয়োজন
সাতক্ষীরা জেলার জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল পাঠোয়ারী। সোমবার (১৭ আগস্ট) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক সভায়