বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘অনেক টালবাহানা আপনারা করছেন। আর টালবাহানা করবেন না
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি গঠিত হবে ‘উইথআউট আওয়ামী লীগ’। আমরা সেটা নির্মাণ শুরু করেছি। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার বিজয়স্তম্ভে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
দেশজুড়ে প্রতারণার এই নতুন কৌশলে আতঙ্ক ছড়াচ্ছে মিস্ট্রাল এআই (এম এ) নামের একটি অনলাইন ভিত্তিক এমএলএম (মাল্টিলেভেল মার্কেটিং) প্রতিষ্ঠান। মাত্র কয়েক মাসের মধ্যে দ্বিগুণ থেকে তিনগুণ মুনাফার লোভ দেখিয়ে লাখো মানুষকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।
গাজীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।
গাজীপুরের কাপাসিয়ায় সহোদর ছোট ভাই মাদকাসক্ত যুবক মো. নুরুল আমিনকে (১৯) বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই বনি আমিনের বিরুদ্ধে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত নুরুল আমিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে বেধড়ক পিটুনি দেয় বড় ভাই। তারা দু’জনই ওই গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।
গোপালগঞ্জে জারিকৃত কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর এই কারফিউ জারি করা হয়।
মাতৃকালীন ভাতা, আর্সেনিক মুক্ত টিউবওয়েল, গুচ্ছ গ্রামের বাড়িসহ সরকারি বরাদ্দ পেতে হলে চেয়ারম্যানের ধার্য্য করা ২৫ হাজার টাকা না দিলে ইউনিয়ন পরিষদের সেবা মিলছে না অভিযোগে শুক্রবার সকালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদের আওয়ামী পন্থী চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পাশাপাশি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী ও ইউনিয়ন পরিষদ সদস্যরা।
ঢাকায় সমাবেশে নেতাকর্মীদের আনতে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে। আগামীকাল শনিবার (১৯ জুলাই) সমাবেশ হবে।
ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের নতুন ভবনের লিফটের আন্ডারগ্রাউন্ডে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৬ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) "মার্চ টু গোপালগঞ্জ"-এর আগে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লাঞ্চনার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন। গত বুধবার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ রমজান মুন্সী (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মারা গেছেন।
গাঁট বাঁধা কচুরিপানার কারণে নদীতে তীল মাত্র ঠাই মিলেনা ছোট বড় নৌকা থেকে শুরু করে নদী পথের যেকোন ধরনের যানচলাচলে.....
সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
রংপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য ‘অর্জন’ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়েছেন জুলাই যোদ্ধারা। এসময় তারা ভাস্কর্যের থাকা শেখ মুজিবের ছবিতে কালো রঙের কালি লেপন করেন।