| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সকাল থেকে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য রোববার (১৭ আগস্ট) ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিস্তারিত...

মধ্যরাতে মাছের ঘের দখল নিয়ে সংর্ঘষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন।

বিস্তারিত...

চাঁদপুরে ১২ হাজার টন চিনি পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৮ জনের মধ্যে ৭ জন কারাগারে, ১ জন রিমান্ডে

চাঁদপুরের মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ থেকে প্রায় ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

বিস্তারিত...

বিভাজন নয়, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান খসরুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি বিভাজনের রাজনীতি করে না। সব ধর্মের ও বর্ণের মানুষকে নিয়ে সুখী-সমৃদ্ধ দেশ গড়ে তুলবে বিএনপি।

বিস্তারিত...

‘নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার কারণ মাদক ও মোবাইল’

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বলেছেন, ‘নতুন প্রজন্ম বিপদের সম্মুখীন হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মোবাইল এবং মাদক। এই দুটি থেকে সন্তানদেরকে দূরে না রাখতে পারলে পুরো পরিবারই ধ্বংস হয়ে যায় এবং তারা বড় ধরনের অন্যায় ও অপরাধে জড়িত হয়।’

বিস্তারিত...

চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার টাকা না পেয়ে মো. সালাউদ্দিন ওরফে রিদন (৩২) নামে এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের সদস্যদের দাবি, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের চৌরাস্তার আলীপুরের কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হা

বিস্তারিত...

মাদরাসা শিক্ষা যারা ধ্বংস করতে চেয়েছিলো তারাই ক্ষমতা ছেড়ে পালিয়েছে : ড. মো. শামছুল আলম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ শামছুল আলম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার মাদরাসা শিক্ষা যারা ধ্বংস করতে চেয়েছিলো তারাই ক্ষমতা ছেড়ে পালিয়েছে।

বিস্তারিত...

জন্মাষ্টমীর শোভাযাত্রায় ‘চিন্ময় কৃষ্ণ’ প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ, আটক ৬

চট্টগ্রাম নগরে জন্মাষ্টমীর শোভাযাত্রায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেওয়ায় ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দুপুরে আন্দরকিল্লা থেকে বের হওয়া শোভাযাত্রা থেকে প্ল্যাকার্ডসহ তাদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালীন সময়ে কয়েকজন তরুণ ‘চিন্ময়ের মুক্তি চাইৎ বলে স্লোগান দেন। তৎক্ষণাৎ আইনশৃঙ্খলাবাহিনী তাদের হেফাজতে নেয়। তাদের কাছে ‘চিন্ময়ের মুক্তি চাই’ লেখা সম্বলিত প্লাকার্ডও ছিল।

বিস্তারিত...

প্রতারণা মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ গ্রেফতার

আজ ১৬ আগষ্ট ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯ টায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মাদলা নিশ্চিতপুরে অবস্থিত তার নির্মাণাধীন আমেনা ডেইরি ফার্মের অফিস থেকে গ্রেফতার হোন।

বিস্তারিত...

অভয়নগরে হত্যার উদ্দেশ্যে হামলা, একজন আটক

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে গত ৩ আগষ্ট রাত ১০ টার দিকে হিরন শিকাদারকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা করে বলে তার বাবা চন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফা শিকদার থানায় লিখিত অভিযোগ করেন।

বিস্তারিত...

তুহিনের হত্যাকারীদের ফাঁসি চায় বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন।

বিস্তারিত...

ফরিদপুরে জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ফরিদপুরে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে:গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশিশক্তি, কালোটাকা আর মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে,পার্লামেন্ট যোগ্য সংসদ সদস্য পাবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪