| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৯:২৭:৩৩:অপরাহ্ন  |  ১৮৮ বার পঠিত
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। পরে নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা নিয়ে শহরসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো, সাবেক শ্রমিকদল সভাপতি সরদার লিয়াকত হোসেন, কৃষক দলের আহ্বায়ক আসাফুউদ্দৌলা জুয়েল, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, মেহবুবুল হক কিশোর, যুবদলের সভাপতি সুজন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত এবং ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। তিনি বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র রক্ষায় বিএনপি রাজপথে থাকবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সোচ্চার। আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জনগণের পাশে থেকে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।

এ সময় বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসিরসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪