| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ২৩:২৬:৪৮:অপরাহ্ন  |  ২৭৪ বার পঠিত
শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব হয়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় দপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । 

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজী'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মনীর অর্ণব, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকৌশলী মোঃ আবুল ফজেল, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা নির্বাচন অফিসার শিরিনা আকতার, ভেটেরিনারি সার্জন ডাঃ সুশান্ত বিশ্বাস, আইসিটি অফিসার আহমেদ মাহফুজ, উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার,  শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্সী জয়নুল আবেদীন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মিয়া, উপজেলা তথ্য অফিসার হুমায়রা সুলতানা প্রমুখ। 

শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন জেন্ডার প্রমোটার জান্নাতুল ফেরদৌস ও বুরহানা ইসলাম বাহা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও ছাত্রীরা অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪