| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ২৩:০৭:৪০:অপরাহ্ন  |  ৩৪৬ বার পঠিত
ঝিনাইদহে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি: “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই শ্লোগানে ঝিনাইদহে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।

জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মুন্সী ফিরোজা সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। একইসাথে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪