| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে আলোচিত সন্ত্রাসী গুলিতে নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ২২:৫৯:৪৬:অপরাহ্ন  |  ৪০৬ বার পঠিত
নারায়ণগঞ্জে আলোচিত সন্ত্রাসী গুলিতে নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত সন্ত্রাসী সাহেব আলী গুলিতে নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

পুলিশ কর্মকর্তা বলেন, সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে ছয়টার দিকে নিজ বাহিনীর মধ্যে ‘আন্তঃকোন্দলের’ জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এই সময় সাহেব আলী গুলিবিদ্ধ হয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলেও জানান তারেক।

তিনি আরও বলেন, হত্যা, ডাকাতি ও অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগে সাহেব আলীর বিরুদ্ধে দশেরও অধিক মামলা রয়েছে। গতবছরও তিনি গ্রেপ্তার হন। পরে জামিনে বেরিয়ে আসে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪