শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা শহরে আধুনিক ও মানসম্মত পোশাকের নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে ‘ভেস্তিতো এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাশন মার্ট’। শনিবার (৩ অক্টোবর) সকালে শহরের রূপনগর মেইন সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে শোরুমটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ভিপি রুহুল আমিন মুন্সি, শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মৃধা নজরুল কবির প্রমূখ।
এ সময় ভেস্তিতো এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাশন মার্টের স্বত্বাধিকারী শাহজাহান ভূইয়া লিটন সহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় সম্মানিত অতিথির বক্তব্যে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, শরীয়তপুর শহরে নতুন একটি ব্যবসাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু নিঃসন্দেহে আনন্দের বিষয়। স্থানীয়ভাবে নতুন উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি শহরের ব্যবসা-বাণিজ্যও আরও সম্প্রসারিত হবে। তিনি ভেস্তিতো এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাশন মার্টের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং ক্রেতাদের মানসম্মত সেবা দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনের পর অতিথি শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ শোরুমটির প্রথম ক্রেতা হিসেবে নিজের জন্য কিছু পোশাক ক্রয় করেন।
এসময় ভেস্তিতো এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাশন মার্টের স্বত্বাধিকারী শাহজাহান ভূইয়া লিটন বলেন, শরীয়তপুরের মানুষের জন্য মানসম্মত ও রুচিশীল পোশাকের পাশাপাশি ভালো পরিবেশে কেনাকাটার সুযোগ তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য। ক্রেতাদের চাহিদা ও পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পণ্যের মান ও সেবার মান বজায় রাখার চেষ্টা থাকবে। তিনি ব্যবসার শুরুতে সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, ক্রেতাদের সন্তুষ্টিই আমাদের প্রধান অগ্রাধিকার। শরীয়তপুরের মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে ভেস্তিতো এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাশন মার্টকে একটি বিশ্বস্ত ফ্যাশন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।
উদ্বোধন উপলক্ষে শোরুমটি নান্দনিকভাবে সাজানো হয়। এ সময় অতিথি ও আগত ক্রেতাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।
রিপোর্টার্স২৪/ঝুম