| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ২২:৩৫:৫২:অপরাহ্ন  |  ৪৮২ বার পঠিত
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব ব্রিজে পিকআপভ্যান ও অজ্ঞাত একটি অবৈধ ছয় চাকার (ট্রলি) গাড়ির সংঘর্ষে অহিদুল ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপভ্যান মতলব দক্ষিণের দিকে যাচ্ছিল। পিকআপটি মতলব ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ছয় চাকার (ট্রলি) গাড়ি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের চালকের পাশের আসনে থাকা অহিদুল ইসলাম গুরুতর আহত হন। তার মাথায় মারাত্মক আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত অহিদুলকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

পরে একটি অ্যাম্বুলেন্সে করে অহিদুলকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে।

অহিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেংগারচর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঘনিয়ারপাড় গ্রামের বাসিন্দা নূর নবী মোল্লা। তিনি আহত অহিদুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

এদিকে দুর্ঘটনার পর সংঘর্ষে জড়িত ছয় চাকার গাড়িটির চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে গাড়িটির চালক কিংবা মালিকের পরিচয় জানা যায়নি।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ছয় চাকার গাড়িটির চালক পালিয়ে গেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের জন্যও চেষ্টা অব্যাহত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪