| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনের হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ১৭:৫৭:৩৩:অপরাহ্ন  |  ৯০১ বার পঠিত
ট্রেনের হুক ছিঁড়ে ৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে হুক ছিঁড়ে ৬টি বগি রেখে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে গেছে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত বনের ভেতরে পড়ে থাকা ৬টি বগি উদ্ধার করা হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন।

জানা যায়, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি অংশে ৬টি বগির পর হুক ছিঁড়ে যায়। এতে পেছনের ৬টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ইঞ্জিনসহ সামনের ৬টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বলেন, হুক ছিঁড়ে লাউয়াছড়া বনে পড়ে থাকা ৬টি বগি উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছুসময়ের মধ্যে রেলযোগাযোগ স্বাভাবিক হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪