| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১৮:১১:৩৭:অপরাহ্ন  |  ১৪১ বার পঠিত
বাগেরহাটে পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বাগেরহাট জেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিকেলে বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা দেশের স্থিতিশীলতা, শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম সেলিম ভূঁইয়া, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ শানু, বাস টার্মিনাল কমিটির সভাপতি সুলাইমান সরদার, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সদর শ্রমিক দলের সভাপতি শেখ হাসেম আলী, শ্রমিক দলের ফকিরহাট উপজেলা সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শেখ রুবেল, জেলা শ্রমিক দলের সাবেক দপ্তর সম্পাদক সরদার মামুন এবং বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হাসান সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪