| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য বীমার গুরুত্ব অপরিসীম: আবদুল আউয়াল মিন্টু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ২০:৩৪:১১:অপরাহ্ন  |  ৮৫৭ বার পঠিত
আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য বীমার গুরুত্ব অপরিসীম: আবদুল আউয়াল মিন্টু

দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলায় বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৮ লাখ ৫ হাজার টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নিজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বীমার গুরুত্ব অপরিসীম। পরিবারের আর্থিক সুরক্ষা উপার্জনক্ষম ব্যক্তির অকালমৃত্যুতে পরিবার বড় আর্থিক সংকট থেকে বাঁচা৷ এছাড়াও বীমার মাধ্যমে পরিবারের দৈনন্দিন ব্যয় ও জীবনযাত্রার মান সুরক্ষিত থাকে।আকস্মিক মৃত্যুতে পরিবারের ওপর ঋণের বোঝা চাপে না। দাগনভুঞা বেঙ্গল ইসলামি লাইফ ইন্সুইরেন্স এর মৃত্যুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন মানুষের জীবনের নিরাপত্তার জন্য জীবন বীমার গুরুত্ব অপরিসীম। আজকে যে মৃত্যু দাবী চেক দেওয়া হচ্ছে তার স্বামীর পরিবর্তে তার ছেলে মেয়েদের মানুষ করার ক্ষেত্রে এই বীমার টাকা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। পৃথিবীর উন্নত দেশগুলোতে প্রতিটি মানুষের জন্য জীবন বীমা বাধ্যতামূলক। আমাদের দেশেও বাধ্যতামূলক করা উচিত। পরিশেষে তিনি সকলকে বীমা করার আহ্বান জানান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কনভেনশন হলে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হারুন-উর রশিদ, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুন্সি মনিরুল আলম, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আকবর হোসেন।

শেষে ৮ লাখ ৫ হাজার ৯টাকার মৃত্যুদাবির চেক মৃত মোঃ নূরুল ইসলামের সহধর্মিণীকে হস্তান্তর করেন। অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবির হাট এলাকার সৌদি আরব প্রবাসী নূরুল ইসলাম বীমার দুই কিস্তি পরিশোধ করার পর এবং তৃতীয় কিস্তি পরিশোধের সময়কালে তিনি স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সহধর্মিণী বীমার নমিনী জাহেদা আক্তার ও স্বজনদের হাতে মুত্যুদাবির ৮ লাখ ৫ হাজার ৯ টাকার চেক হস্তান্তর করা হয়। তাদের তিন ছেলে রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪