| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবদল নেতার মামলায় জামায়াতে ইসলামীর ২৫ জন কারাগারে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ১৯:১৪:০২:অপরাহ্ন  |  ১২১২ বার পঠিত
যুবদল নেতার মামলায় জামায়াতে ইসলামীর ২৫ জন কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে উপজেলা অফিস চত্বরে হামলা ও মোটরসাইকেল ভাংচুরের মামলায় পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদিনসহ ২৫ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তারা নেত্রকোণা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

মামলার বিবরনে জানা গেছে, গত ২০ মে পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে উপজেলা অফিস চত্বরে বিএনপি, যুবদল ও জামায়াতের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই নিয়ে আগিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ওমর শরীফ পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদিনসহ ৩৩ জনের বিরুদ্ধে পূর্বধলা থানায় গত ২৫ মে মামলা দায়ের করেন। 

৩৩জনের মধ্যে ২৫ জন বুধবার জামিনের জন্য আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪