| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীছড়িতে গাজী রাবার প্লান্টেশনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ২৩:১৫:৩৯:অপরাহ্ন  |  ৪৮২ বার পঠিত
লক্ষ্মীছড়িতে গাজী রাবার প্লান্টেশনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ২১৮নং জুর্গাছড়ি মৌজায় গাজী রাবার প্লান্টেশনের বিরুদ্ধে শত একর জমি জবরদখল, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজিসহ মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন, ভূমি রক্ষা কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে লক্ষ্মীছড়ি উপজেলার ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম লিখিত অভিযোগ উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

রফিকুল ইসলাম বলেন, পুনর্বাসিত কৃষকদের জমির একটি অংশ ক্রয় করলেও বড় একটি অংশ জোরপূর্বক দখল করে রাবার বাগান করা হয়েছে। জমির মালিকরা নিজ জমিতে যেতে গেলে মামলা ও হয়রানির হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী, ব্যবস্থাপক আব্দুল মান্নান, আব্দর রউফ ও জাহাঙ্গীর আলম এসব জমি দখলের সাথে জড়িত বলে অভিযোগ করা হয়।

অভিযোগকারীরা জানান, বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে সরকারি দপ্তরে অভিযোগ ও থানায় জিডি করেও প্রতিকার পাননি। তারা ভূমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এতে, ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী জমির মালিক আব্দুল কাদির,  আফাজ উদ্দিন ও আব্দুর জলিল উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪