| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীছড়িতে ধাত্রী প্রশিক্ষণের সমাপনী, সনদ ও চিকিৎসা উপকরণ বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ২২:৩৬:৫৭:অপরাহ্ন  |  ৪৯৩ বার পঠিত
লক্ষ্মীছড়িতে ধাত্রী প্রশিক্ষণের সমাপনী, সনদ ও চিকিৎসা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় প্রসবকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তাবিষয়ক ধাত্রী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়াম ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও চিকিৎসা উপকরণ তুলে দেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পিপিএম, পিএসসি, জি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) তাহমিনা আপলোজ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার স্থানীয় নারীদের স্বাভাবিক প্রসবকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা এবং প্রসবকালীন প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কেও বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীরা দুর্গম এলাকার গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সহযোগিতা দিতে আরও সক্ষম হবেন বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, প্রশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্রের পাশাপাশি ব্যাগ, পুনঃব্যবহারযোগ্য গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডবুক, অ্যাপ্রোন ও ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং স্থানীয় পর্যায়ে দক্ষ স্বাস্থ্য সহায়তাকারী তৈরির লক্ষ্যে লক্ষ্মীছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪