| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ২১:০৩:৩২:অপরাহ্ন  |  ৩৩৯ বার পঠিত
সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করতে চাই।’

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংসদ সদস্য মো. শাহজাহান।

বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী ও মো. মজিবুর রহমান অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে কমিটির সভাপতি প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্থায়ী কমিটিকে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহবান জানান।

বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তর এবং সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম স্থায়ী কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়।

জনকল্যাণে বৃহৎ অবদান রাখায় মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করে সমন্বিত ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

কমিটির সদস্য মো. মজিবুর রহমান উপজেলা পর্যায়ের কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যকে সম্পৃক্ত করে কাজ করার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান।

বৈঠকে জানানো হয়, গত ১০ মার্চ পাইলটিং হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির (ফ্ল্যাগশিপ প্রোগ্রাম) আওতায় এ পর্যন্ত ৫২টি জেলার ৫৪টি উপজেলার ৫৬টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসমূহের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সমাপনী বক্তব্যে কমিটির সভাপতি  উপস্থিত সদস্য ও কর্মকর্তাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪