| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুল গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ১৯:১৫:০৩:অপরাহ্ন  |  ৪৫৪ বার পঠিত
অভয়নগরে শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুল গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে নওয়াপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম কে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) দুপুরে  থানা পুলিশের একটি বিশেষ অভিযানে নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম গুয়োখালো এলাকার মৃত আব্দুল গনীর ছেলে। সে নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগের সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক।

​পুলিশ সূত্রে জানা যায়, আটক কামরুল ইসলামের বিরুদ্ধে অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে। সম্প্রতি যশোর জেলা পুলিশ মাদক ব্যবসায়ীদের যে তালিকা প্রকাশ করেছিল, তাতে কামরুল ইসলামকে ধরিয়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতারে তৎপর ছিল।

এ বিষয়ে ​অভয়নগর ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান জানান, মাদক মামলার পলাতক আসামি কামরুল ইসলাম আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪