| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ২১:১৪:৩৭:অপরাহ্ন  |  ৭০১৪৬ বার পঠিত
বগুড়ায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

বগুড়া প্রতিনিধি: বগুড়া মহানগরীর সবুজবাগে জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাজেদা সামাদের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

মাদরাসার অধ্যক্ষ ও মহানগর জামায়াতের আমির মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের মহানগর সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নী, মহিলা নেত্রী হাফিজা খাতুন, মাদরাসার উপাধ্যক্ষ নাজমুস সাকলাইন নাকিব, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কাওনাইন নাঈম ও মাওলানা রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাজেদা সামাদ বলেন, শিক্ষার্থীদের ইসলামী আদর্শে গড়ে উঠে দেশকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে অপসংস্কৃতি ও মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিতরণ করা ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও তারা দক্ষতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাজেদা সামাদ আরও বলেন, এই শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করা খেলোয়াড় গড়ে উঠতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪