| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণপূর্ত সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় বাদশা এমপিকে আইডিইবির সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ২৩:১৬:২৭:অপরাহ্ন  |  ৯০৯৫৭ বার পঠিত
গণপূর্ত সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় বাদশা এমপিকে আইডিইবির সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বগুড়া জেলা শাখা।

শনিবার সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আইডিইবি বগুড়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আছাদুল হক, সাধারণ সম্পাদক ভিপি ফজর আলী লিটন, সহসভাপতি প্রকৌশলী মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আতিকুর রহমান, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. এনামুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন হিরু, প্রকৌশলী স্বপন কুমার, সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. নাফিউল ইসলাম এবং সদস্যসচিব প্রকৌশলী মোস্তফা আহসান হাবিব রিমনসহ বিভিন্ন দপ্তরে কর্মরত সদস্য প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইডিইবি বগুড়া জেলা শাখার পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর ২০২৬ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের পর রেজাউল করিম বাদশাকে ওই কমিটির সভাপতি মনোনীত করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪