| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালাল (রহ.) মাজারের দান বাক্সে পৌনে ৯০ লাখ টাকা, মিলেছে ১৫ দেশের মুদ্রা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ২২:৪০:০৯:অপরাহ্ন  |  ৯৩০১০ বার পঠিত
শাহজালাল (রহ.) মাজারের দান বাক্সে পৌনে ৯০ লাখ টাকা, মিলেছে ১৫ দেশের মুদ্রা

সিলেট প্রতিনিধি: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের সিলগালা করা দান বাক্স ও ডেক খুলে প্রায় ৮৯ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও ১৫ দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মাজারের তিনটি ডেক ও পাঁচটি সিলগালা করা দান বাক্স খুলে দিনভর টাকা গণনা করা হয়। গণনা শেষে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬১ টাকা পাওয়া যায়। এ ছাড়া ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ পাওয়া গেছে।

দান বাক্সে দেশি মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের ভক্ত ও দর্শনার্থীদের দেওয়া বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম ২৫ সেন্ট, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ০.০২৫ পয়সা, পাপুয়া নিউগিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়া।

গণনা শেষে সংগৃহীত নগদ অর্থ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যথাযথ প্রক্রিয়ায় ব্যাংকে জমা দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪