| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ দফা দাবি নিয়ে হুইপ অপুর সঙ্গে শরীয়তপুর দলিল লেখক সমিতির মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ১৩:৫৮:৪৫:অপরাহ্ন  |  ৭৫১৪৭ বার পঠিত
৭ দফা দাবি নিয়ে হুইপ অপুর সঙ্গে শরীয়তপুর দলিল লেখক সমিতির মতবিনিময়

শরীয়তপুর প্রতিনিধি: ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সঙ্গে মতবিনিময় করেছেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি, শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

মতবিনিময়কালে দলিল লেখক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও ৭ দফা দাবি নিয়ে হুইপের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। হুইপ তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দাবিগুলো নিয়ে আইন মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মো. নুরুল হক মিয়া, সাধারণ সম্পাদক বি এম মকবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন (সবুজ) সহ সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ।

শরীয়তপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মো. নুরুল হক মিয়া বলেন, “আমরা দলিল লেখক নেতৃবৃন্দ হুইপ মহোদয়ের সঙ্গে ৭ দফা দাবি নিয়ে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেছি। তিনি আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন। আমাদের বিষয়গুলো নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করার ব্যাপারেও তিনি আশ্বস্ত করেছেন।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪