| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুজিবনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ১৭:০৫:০৩:অপরাহ্ন  |  ১৩০৭৯৩ বার পঠিত
মুজিবনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাবিল হোসেন (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মানিকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিল হোসেন মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মানিকনগর ডিএস আমানিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বাড়িতে টিফিন খেয়ে সাইকেলযোগে মাদ্রাসায় যাচ্ছিল নাবিল। পথে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪