| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে আজিজুল হক কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ১৫:৩৬:১৪:অপরাহ্ন  |  ১৩২৯৪১ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে আজিজুল হক কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ

বগুড়া প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সফল করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল।

রোববার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন।

লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। শুধু নির্দিষ্ট কোনো এলাকায় নয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। কর্মসূচি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব।

এ সময় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাহিদ, নাসিফ আল মারফি, অনিক আহমেদ, রিয়াজ আহমেদ, ফাহাদ ইসলাম, দপ্তর সম্পাদক ইমরুল কায়সার, আবু তালহা, মোহাইমেন ফয়সাল, মাসুদ রানা, জিহাদ হোসেন ও তামিম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া গণিত বিভাগ ছাত্রদলের আহ্বায়ক ইউনুস আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ রিফাত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ছাত্রদলের আহ্বায়ক ফজলে রাব্বি, সমাজকর্ম বিভাগ ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার হাবিব রিফাত, ইতিহাস বিভাগ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেন, ডিগ্রি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনুর হোসেন, ছাত্রনেতা আসিফ তালুকদার, সজল আহমেদ ও আলামিনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪