| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৬ ইং | ১৫:২৭:৩৯:অপরাহ্ন  |  ১৪৯৩৪৫ বার পঠিত
গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করমদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিশা খাতুন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী মাঠপাড়া গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত আরিশা শফিকুল ইসলামের পুকুরে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহাবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪